হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক সোয়া ১২ টায় উপজেলার আজমিরীগঞ্জ বাজারে চর বাজার শুটকি মহাল সংলগ্ন সরকারি রাস্তার পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ স্থাপনার সরঞ্জাম জব্দ করা হয়।
সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চর বাজার রাস্তা সংলগ্ন ঢাল কতিপয় ব্যক্তি কর্তৃক অবৈধ দখলে নেয়ার জন্য স্থাপনা তৈরির কার্যক্রম পরিচালনা করে। অপরাধের সাথে জড়িত ব্যক্তিগণ মোবাইল কোর্টের খবর পেয়ে পালিয়ে যান।
এসময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066