সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল সাব্বির খান (২৭) নামের এক যুবকের। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুবিধবাজার ভাড়া বাসাতে একটি বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে শক লাগে।
সাব্বির খান উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের ফারুক আহমদ খানের পুত্র।
এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট রাকিব রাবিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দিলাল আহমদ। এদিকে এ ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরসি

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066