মুফতি আব্দুল্লাহ বিন রফিক : জানাজার নামাজে আমাদের অনেকের একটা দ্বন্দ-সন্দেহ কাজ করে। জানাজা পড়তে গিয়ে দেখি জুতো ও স্যান্ডেল পায়ে লোকেরা জানাযার নামায পড়ে ফেলছে। মনে প্রশ্ন জাগে, এটা কি ঠিক? তাদের নামায হচ্ছে তো? কারণ ৫ ওয়াক্ত নামায আমরা জুতো ছাড়াই আদায় করি।
জানাজা নামাযও সাধারণত জুতা ছাড়া আদায় করা হয়। তাহলে এভাবে যারা জুতা নিয়ে জানাজার নামাজে শরীক হচ্ছেন তাদের নামাজ কি আদৌ হচ্ছে? কিংবা জুতা খুলে তার ওপরে দাঁড়িয়ে আবার অনেকে নামাজ আদায় করেন তাদের নামাজেরই বা কী বিধান?
এখানে মূলকথা হলো, স্যান্ডেল বা জুতায় কোনো নাপাক বা অপবিত্র বস্তু না থাকলে জুতা পড়ে নামাজ আদায় করতে কোনো অসুবিধে নেই। নাপাক বা অপবিত্র বস্তু স্যান্ডেলের নিচে থাকলে সেটা খুলে তার ওপরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে। তবে ভূমি পবিত্র থাকলে স্যান্ডেল বা জুতা খুলে পবিত্র মাটিতে দাঁড়িয়ে নামাজ আদায় করা উত্তম ।
সূত্র: আল বাহরুর রায়েক: ২/৩১৫; ফাতাওয়া আলমগিরি: ১/৬২; এমদাদুল আহকাম: ২/৪৪৬
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরসি

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066