গোলাপগঞ্জ সংবাদদাতা :গোলাপগঞ্জে কুড়ির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমেরিকা প্রবাসী ফেরদৌস আহমদ চৌধুরীর অর্থায়নে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম মাহবুবুর সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমী মান্নান ল্যাবের উদ্বোধন করেন।
সহকারী শিক্ষক সাতিক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, দাতা সদস্য এহতেসাম চৌধুরী, বিদ্যায়ের প্রধান শিক্ষক সুবর্ণা ধর, জহিরুল আহমদ, হাসান আহমদ, মিফতা উদ্দিন, আবিদুল চৌধুরী, নামিম আরা, জয়নাল আহমদ প্রমুখ।
উদ্বোধনকালে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমী মান্নান বলেন, পড়ালেখার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। এতে ক্ষুদে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার ওপর দক্ষতা বাড়বে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066