সিলেট আলাপ ডেস্ক :জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপসিলকে প্রত্যাখান করে ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি।
ঘোষিত তপসিলকে ‘একতরফা’ দাবি করে এর প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে দলটি।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী হরতাল ঘোষণা করছি।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
এদিকে বিএনপির ডাকা আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তানিয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066