সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জে টিলা কাটায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়ন এর দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম ও ছৈদ উল্লার ছেলে মানিক মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ
সরকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, অভিযানে সত্যতা নিশ্চিত করে বলেন। অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরশি

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066