সিলেট আলাপ ডেস্ক :ভারত থেকে অবৈধভাবে সিলেটে আসা ২৩০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। এসময় এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতে আরও দুজনকে খুঁজছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে ট্রাকভর্তি এসব চিনি জব্দ করে পুলিশ। এসময় মো.শরিফুল ইসলাম নামে চোরাকারবারিকে আটক করা হয়।
এদিকে, পলাতক চোরকারবারি জায়েদ ও জনিকে পুলিশ খুঁজছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা।
বুধবার (১৫নভেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা প্রেসবিজ্ঞপ্তি বুধবার সকালে চোরাকারবারিরা একটি ট্রাকে করে সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা হতে লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করতে গেলে লামাকাজি এলাকার জাঙ্গাইল নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকটি আটক করে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জালালাবাদ থানাপুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারি শরিফুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জায়েদ (৩০) ও জনি (২৮) নামে দুজন জড়িত আছেন। এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক শরিফুলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066