গোলাপগঞ্জ সংবাদদাতা : গোলাপগঞ্জের শরিফগঞ্জে মরহুম হাজী কোরবান আলী এন্ড আবিরুন নেছা হেল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার মেহেরপুর গ্রামে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় কওে বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও সকল রোগীকে ফ্রি ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,কানাডা প্রবাসী এম জয়নাল আবেদীন জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ডা. নিজামুল হক।
তরুণ সমাজসেবী জাবেদুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সাইফুর রহমান,ডা. নাজমুল হাসান মুন্না, ডা. এখলাছুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. সানজিদ আরা ইতহিয়া, ডা. হাবিবুর রহমান হাবিব, ডা. এমডি মুস্তাফিজুর রহমান, ডা. জাকির হোসেন মামুন, ডা. মামুনুর রশীদ, ডা. ফাতেহা সিদ্দিকা, ডা. মনিয়া রহমান মুন্নি, ডা. গোলাম আহমদ শরীফ শাওন, ডা. আব্দুল ফাত্তাহ, ডা. জাহেদ আহমদ জাবুর, ডা. রুহেল আহমদ, বিশ্বব্যাপি শরিফগঞ্জ উন্নয়ন পরিষদ সৌদি আরব শাখার সভাপতি আতাউর রহমান আলতা, কাতার শাখার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, উপদেষ্টা পাখি মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানুষের সেবায় সবসময় মরহুম হাজী কোরবান আলী এন্ড আবিরুন নেছা হেল্পিং ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শুনেছি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,কানাডা প্রবাসী এম জয়নাল আবেদীন জামিল করোনাকালীন সময়সহ বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকেছেন। এজন্য তাহার দীর্ঘায়ু কামনা করছি।
প্রতিবছরের আগামীতে যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শুধু শরীফগঞ্জ ইউনিয়ন নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তারা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066