সিলেট আলাপ ডেস্ক :ব্রাজিলের ফুটবলার নেইমারের কন্যাকে অপহরণের চেষ্টা। অস্ত্র হাতে হামলা চালায় অপহরণকারীরা। জানা যায়, নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয়।
একমাস আগেই কন্যাসন্তানের বাবা হয়েছেন নেইমার। সাও পাওলোতে ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তার মা-বাবা। নেইমারের কন্যা এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্র হাতে অপহরণকারীরা এসে তাদের খোঁজ করে। ব্রুনাদের না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি অপহরণকারীরা।
পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি-তে দেখা যায় তিন জন অপহরণকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকে। এক জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।
নেইমার এখন আল হিলালের হয়ে খেলেন। চোট থাকায় আপাতত তিনি দলের বাইরে। মুম্বই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতে এসেছিল নেইমারের ক্লাব। কিন্তু চোট থাকায় নেমার ভারতে আসতে পারেননি।
৭ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দেন ব্রুনা। সমাজমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেমার। ব্রাজিলের ফুটবল তারকার একটি ছেলে আছে। নেমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন নেমারের পুত্র ডাভি লুকা ডে সিলভা স্যান্টসের। তার এখন ১২ বছর বয়স। সূত্র: আনন্দবাজার
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066