সিলেট আলাপ ডেস্ক :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে কুড়িগ্রামের আরও ৯৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। জেলার রৌমারী উপজেলার ৪৪ জন, চিলমারী উপজেলার ৩০ জন এবং চররাজিবপুর উপজেলার ২৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে এ পদোন্নতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর বিধি ৫(১) অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের রৌমারী, চিলমারী ও চররাজিবপুর উপজেলার ৯৮ জন সহকারী শিক্ষককে ২০১৫ সালের গ্রেড-১১-এর ২নং অনুচ্ছেদে বর্ণিত শর্তসাপেক্ষে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হলো।
আরও বলা হয়, পদোন্নতি পাওয়া শিক্ষকদের ১২ নভেম্বরের মধ্যে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একই সঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে। যোগদানের দুই কার্যদিবসের মধ্যে এ শিক্ষকদের পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া শিক্ষকরা প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হবেন। এসময় তাদের আচরণ সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে।
জানা গেছে, দীর্ঘ অপেক্ষার পর ৩ আগস্ট লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলায় ২০১ জন শিক্ষক পদোন্নতির মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া শুরু হয়।
এরপর ৯ অক্টোবর টাঙ্গাইলের ২০২ জন ও ১৬ অক্টোবর নরসিংদীর ৭৩ জন এবং ২৩ অক্টোবর কুষ্টিয়ার ৮০ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। সবশেষ রোববার (৫ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ার ৬৯ জনকে পদোন্নতি দেয় মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066