সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বালাগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে আজ সোমবার। উপজেলার বড়ভাগা নদীর উপর একটি সেতুর দাবী ছিলো দীর্ঘদিনের। সেই সেতুর সাথে আরেকটি ওয়াকওয়ে কাম সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছে আজ। এই দুটি প্রকল্প ১২৮ কোটি টাকা ব্যয়ে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রকল্প দুটির ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন।
বিষয়টি গনমাধ্যমকে একটি বিশেষ সুত্র নিশ্চিত করেছে।
ভিত্তিপ্রস্তরস্থাপন শেষে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও উপস্থিত থাকবেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনহার মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.ফজলে রাব্বী।সিলেট প্রতিদিন
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066