জকিগঞ্জ সংবাদদাতা :সিলেটের জকিগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আব্দুস ছামাদ (২১) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার দায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মো. আব্দুস ছামাদ মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন থেকে ভিকটিমকে সে উত্যক্ত করে আসছে। শনিবার স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সংলগ্ন দুধেরচক এলাকায় তাকে আবারও উত্যক্ত করে। এসময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম ফয়সাল।
সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ছেলেটির স্বীকারোক্তি ও উপস্থিত স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066