সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর থেকে ভারত থেকে অবৈধভাবে আসা ২১টি গরু, ৪টি মহিষ এবং এগুলো বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করেছে থানা পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ির চালক এবং দুই চোরাকারবারি দৌঁড়ে পালিয়ে যায়।
সিলেট জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন, পলাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066