সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি করপোরেশন (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬অক্টোবর) দুপুর ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেশন হলে রুমে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ পরিচালনায় ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেটের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী
জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরে ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।
এরআগে ২০২১-২২ অর্থবছরের জন্য সিসিকে সমপরিমাণ আয় ও ব্যয় ধরে মোট ৮৩৯ কোটি ২০ লক্ষ ৭৬ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল।
চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর।স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ বিপাশা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066