সিলেট আলাপ ডেস্ক :বাংলা ঐতিহ্যের মিশ্রনে লোক সুরে নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে ‘পপ ফোক’ ঘরনার গান। শিরোনাম ‘তারায় করে ঝিকিমিকি’।
সংগীত আয়োজনে ছিলেন সংগীত যুগল নীল কণ্ঠ এবং সিজে রেসি।
সময়ের আদলে সাজানো পপ ফোক ধাঁচের এ গানের কথা ও সুর সংগৃহীত।
নীলকণ্ঠ বলেন, বাংলার লোক সুরের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই মূলত সময় উপযোগী করে গানটির সংগীত আয়োজন করা হয়েছে।
তিনি মনে করেন, পশ্চিমা সংগীতের সংমিশ্রনে লোক ধাঁচের গানটি প্রজন্মের অনুভূতিতে নতুন প্রতিধ্বনি হয়ে বাজবে। লোক সুরের সঙ্গে র্যাপের সংমিশ্রণ শ্রোতাদেরকে সংগীতের নতুন দিগন্তে মাতাবে। র্যাপ অংশ গেয়েছেন শিল্পী আরাফাত।
গানটির ভিডিও প্রকাশিত হয়েছে নীলকণ্ঠের নিজস্ব ইউটিউব চ্যানেলে
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ নজরুল

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066