সিলেটের আলাপ ডেস্ক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আগামীকাল সোমবার (২৩ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেবেন।
মুক্তিযোদ্ধা দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066