মুফিজুর রহমান নাহিদ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিজয় দশমী পূজা শেষে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।
এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নগর পূজা মন্দিরের সভাপতি ও বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন বলেন,উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৯ টি পূজা মন্ডবে শান্তিপূর্ণ ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হওয়ায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066