সিলেট আলাপ ডেস্ক :আগামী ২৬ ও ২৯ অক্টোবর লেবাননের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। দুইটি ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল লেবাননের রাজধানী বৈরুতে।
কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে আপাতত তাদের পাশের দেশ লেবানন যাওয়া হচ্ছে না সাবিনা-সানজিদাদের। ম্যাচ দু’টি স্থগিত হয়ে পড়ায় তাই এই মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচও খেলা হচ্ছে বাংলাদেশ দলের।
আসছে নভেম্বরে ম্যাচ দুটি খেলার সম্ভাবনার কথা জানিয়ে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের কারণে আমরা লেবাননে খেলার কোনও ঝুঁকি নিতে চাইছি না। আবার লেবাননকে ঢাকায় খেলতে বলেছিলাম, ওরাও রাজি হয়নি। এই সময়ে অন্য দলও পাওয়া যাচ্ছে না। ’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ তাওহিদ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066