মুফিজুর রহমান নাহিদ:
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গত ২০/১০/২০২৩খ্রিঃ তারিখ রাতভর অভিযান করে
কানাইঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা, এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহম্মদ এর তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে কানাইঘাট থানার একটি চৌকষ আভিযানিক দল ০১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি'র নারায়ণপুর ও সোনারখেড় এলাকা থেকে কানাইঘাট থানার গণধর্ষণ মামলা নং ১৮(১০)২৩ এর আসামী১)আ.করিম(৩৩)পিতা-মৃত শামীম আহমদ,সাং- নারায়ণপুর ২) বুরহান উদ্দিন (৩৪) পিতা- আনিছুল হক, সাং- সোনার খেওড়, ৩) জসিম উদ্দিন (২৬) পিতা- সাজ্জাদুর রহমান সাং- নারায়ণপুর সর্ব থানা - কানাইঘাট, জেলা-সিলেট দের গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে মামলার ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদী তাহারে এজাহারে তাহার শিশু সন্তানকে ধারালো ছুরা দিয়ে হত্যার ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক তাহাকে গনধর্ষণ করার অভিযোগ করেন । গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066