সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৯২১ জন।
শুক্রবার এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ১৭ অক্টোবর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066