সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে জুন্নাহ আহমদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত যুবক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মইয়ব আলীর ছেলে। নিহতের ভাই হাফিজ জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে জুন্নাহ আহমদ পাশের এক বাড়িতে সুপারি পাড়তে গাছে উঠেন। একপর্যায়ে গাছ ভেঙে নিচে পড়ে যায় জুন্নাহ। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সুপারি পাড়তে গিয়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে নিহতের স্বজনদেরও কোনো অভিযোগ নেই। তাই মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নেওয়ার চেষ্টা চলছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066