গোলাপগঞ্জ প্রতিনিধি:-
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ভালোবাসার সর্বোচ্চ স্থান। তাঁর ভালোবাসা মুমিনের ঈমানকে তেজোদ্দীপ্ত করে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির আনুগত্যের কথা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কুরআন কারীমে। ঈদে মীলাদুন্নবী মাহফিল আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক তৈরি করে। সমাজের সকল স্তরে তাঁর মুহব্বতের আলোচনা পৌঁছে দিতে হবে। তাঁর ভালোবাসায় যেন আমাদের হৃদয়ে ভরপুর হয়। সাহাবায়ে কিরাম ও সালফে সালিহীন নবীজির মুহব্বতের নাজরানাস্বরূপ নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না।আমাদেরকে তাদেরই দেখানো পথে নবীজির মুহব্বতের নাজরানা পেশ করতে হবে।
৮ অক্টোবর '২৩, রবিবার, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত 'মুবারক র্যালি' ও র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ উসমান গণি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
গোলাপগঞ্জ (দক্ষিণ) উপজেলা সভাপতি আবু তায়্যিব রুবেল এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সভাপতি মুহাম্মদ রেদওয়ান হোসেন, গোলাপগঞ্জ পৌর সভাপতি নুরুল ইসলাম ওয়াফি ও গোলাপগঞ্জ (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় সদস্য রুহুল হুদা চৌধুরী রাহেল, সিলেট জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, সিলেট মহানগর আল ইসলাহর প্রচার সম্পাদক হাফিয সাদ উদ্দীন, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল বাছিত আল হাসান, গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফিয সাইফুল ইসলাম, পৌর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মামুন আহমদ, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজল আহমদ রেজওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান, সিলেট এমসি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি নাবেদ হোসেন, সিলেট পূর্ব জেলার সহ-অফিস সম্পাদক সাইদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক ইমাম হোসেন পাবেল, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহবাজ আহমদ সূচন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হামিদুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগলা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুর রহমান, রায়গড় পুরানবাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাকির আহমদ, গোলাপগঞ্জ শাহজালাল (রহ.) লতিফিয়া মাদরাসার সুপার মাওলানা মাহফুজ আহমদ, তুরুকবাগ হিফজুল ক্বোরআন দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার সহকারী শিক্ষক হাফিয আমিনুল ইসলাম, বানিগাজি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয সাহেদ আহমদ, হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) মাদরাসার শিক্ষক হাফিয জুনায়েদ আহমদ, তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ দক্ষিণ উপজেলার সহ-সভাপতি ফয়েজ আহমদ, নিয়াজুর রহমান রাসেল, জাহেদ আহমদ খান, উত্তর শাখার সহ-সভাপতি জসিম আহমদ, সাধারণ সম্পাদক সিপু আহমদ, গোলাপগঞ্জ পৌর সাধারণ সম্পাদক জাকির আহমদ, উত্তর শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আল আমিন, দক্ষিণ শাখার সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সায়েম, উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066