সিলেট আলাপ ডেস্ক :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ১৯৬৬ সালের ১৭ অক্টোবর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ থেকে বিএসসি কৃষি (অনার্স) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিষয়ে এম.এস ডিগ্রি লাভ করেন।
১৯৯৩ সালের ১ এপ্রিল বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সহকারী সচিব/উপসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১২ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম। যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ২৫ মার্চ তিনি অতিরিক্ত সচিব হিসাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেন। অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সুন্দরবন গ্যাসফিল্ডস কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) চেয়ারম্যান ও বিভিন্ন কোম্পানির পরিচালক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066