স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জাপার কেন্দ্রীয় সদস্য আবু সালেহ। বুধবার বিকালে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন এবং দোয়া নেন।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জাপা নেতা আবু সালেহ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দ্বিতীয় পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ইতোমধ্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন। এছাড়া গত জেলা পরিষদ নির্বাচনেও জাতীয় পার্টির মনোয়ন পেয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066