সিলেটের আলাপ ডেস্ক :রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বাসা থেকে আফছানা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে খুনের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী সূত্রাপুরের শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আফছানাকে হত্যার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ।
সূত্রাপুর থানার ওসি মো. মইনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আফছানা আক্তার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজছাত্রের ভাড়া বাসায় আসে। তারা পূর্বপরিচিত। তাদের মধ্যে সম্পর্ক ছিল। এর জের ধরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066