গোলাপগঞ্জ সংবাদদাতা :গোলাপগঞ্জে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ হাজার ৮ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী পরিচালনায় পৃথক অভিযান কালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ তাদের সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)অভিজিৎ চৌধুরী ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066