গোলাপগঞ্জ সংবাদদাতা :সিলেটের গোলাপগঞ্জে ১৮৬ বস্তা ভারতীয় চিনি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো - সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মুজাফফরপুর গ্রামের মোহাম্মদ হাসন আলী শেখ এর ছেলে মো. সবুর আলী শেখ (৩৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেন আলী শেখ এর ছেলে মোহাম্মদ কাউসার আলী শেখ (২৫)।
জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে গোলাপগঞ্জ পৌরসভার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সামনে জকিগঞ্জ টু সিলেটগামী সড়কে এসআই রাজীব কুমার রায়, এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ, এসআই সোহেল রানার নেতৃত্বে চেক পোস্ট করে (বগুড়া-ট-১১-০৭৫০) ট্রাকে তল্লাশী চালিয়ে ১৮৬ বস্তা চিনিসহ ২জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক আসামি আব্দুল হক ও আলম এর মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারতীয় চিনি সংগ্রহ করিয়া সিলেট শহরের বিভিন্ন স্থানে বাজারজাত করে।
পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-১৮/৩০.০৯.২৩) দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার এসআই পার্থ সারথী দাস।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066