সুনামগঞ্জ সংবাদদাতা:সুনামগঞ্জের মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনি বোঝাই দুইটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ। এসময় চোরাকারবারি সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া পাশ্ববর্তী চরের কিনারা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুবউদ্দিন(২৮), মৃত সোনা মিয়ার ছেলে ইসলাম নুর(৫৩), সাইকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী(৩৮), একই উপজেলার বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে সম্রাট (২৪) ও মুদরাই গ্রামের মন্টু বর্মনের ছেলে সুরঞ্জন বর্মন(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ ২৪ বস্তা (১২০০ কেজি) ভারতীয় চিনি ও চিনি বহনকারী ২ টি নৌকা জব্দ করা হয় ও ৫ জনকে আটক করা হয়।
জব্দকৃত চিনির বাজার মূল্য(১ লাখ ২০ হাজার টাকা।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হবে।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066