সিলেট আলাপ ডেস্ক :থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গতকাল রবিবার বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তারা অভিবাসন সংক্রান্ত অভিযান এড়াতে বৌদ্ধভিক্ষুর ছদ্মবেশ ধরেছিলেন। আজ থাইল্যান্ডের গণমাধ্যম এ খবর জানিয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।
সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তারা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। এই বিষয় উদ্ঘাটনের পর তাদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। সূত্র: দ্য থাইগার
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066