সিলেট আলাপ ডেস্ক :চীনকে নজরে রেখে স্পেন থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনতে পারে ভারত। এই মর্মে কথাবার্তাও কিছুটা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত মাদ্রিদের দূত হোসে মারিয়া রিদাও। শুধু তাই নয়, প্রযুক্তি হস্তান্তরের আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার সংবাদ প্রতিদিন জানায়, এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে স্পেনের রাষ্ট্রদূত রিদাও বলেন, আমরা ভারতীয় বিমান বাহিনীর হাতে বিমান তুলে দিয়েছি। এটাই প্রমাণ করে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করি। ভারতীয় নৌ বাহিনীর জন্যও আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
তিনি আরো বলেন, ভারতীয় নৌ বাহিনীর জন্য ছয়টি সাবমেরিন তৈরির টেন্ডার ডাকা হয়েছে। এতে আমরাও রয়েছি। আমার মতে, আমাদেরটাই বাজারের সেরা অফার। শুধু তাই নয়, স্পেন প্রযুক্তি হস্তান্তরেও রাজি। আমরা প্রতিরক্ষা ছাড়াও বাণিজ্য-সহ একাধিক বিষয়ে ভারতকে সহযোগী বলে মনে করি।
আর বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা ভারতে তৈরিতে জোর দিয়েছে মোদি সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’র অন্তর্গত ভারতেই তৈরি হতে পারে অত্যাধুনিক সমরাস্ত্র।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066