কোম্পানীগঞ্জ সংবাদদাতা :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে গলায় ফাঁস দিয়ে ইসফা জাহান রেমি (১৮) নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ঐ গ্রামের আব্দুস সালাম (মেম্বার) এর মেয়ে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন ওই তরুণী।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টায় রেমি নিজ ঘরে যায়। এর পর আর কেউ তার খোঁজ নেয়নি। দুপুর ১২টায় তার খোঁজ নিতে পরিবারের সদস্যরা ঘরে গেলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পান।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক তরুণীর ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের দু’টি টীম গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জবা চৌধুরী

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066