সিলেট আলাপ ডেস্ক :দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল-আমিন (১৭) নামের এক কিশোর।
তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর (দশদল) গ্রামের মোবারক আলীর ছেলে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহসভাপতি কামাল মুন্নার ভাগ্না।
কামাল মুন্না জানান, প্রায় চারমাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তার ভাগ্না আল-আমিন। গত ১০ সেপ্টেম্বর সেখানকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066