গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন দেশের মানুষকে উন্নত বিশ্বে সাথে তালমিলিয়ে চলতে হলে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। উন্নত বিশ্বে সাথে তালমিলিয়ে চলতে হলে ইংরেজি শিক্ষার কোন বিকল্প নাই। বাংলাদেশের বেশীর ভাগ শিক্ষার্থী ইংরেজিতে অনেকটা দূর্বল। তাদের ইংরেজি বিষয়ে আগ্রহ বৃদ্ধির জন্য উপস্থিত অভিভাবক মা- বাবাদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক সন্তানের প্রথম শিক্ষক হলো তাদের মা। আপনারা যদি সন্তানের প্রতি একটু মনোযোগী হন তাহলে আপনাদের সন্তান ইংরেজি শিক্ষায় পারদর্শী হয়ে ওঠবে। গতকাল শনিবার সকাল ১১ টার সময় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ১ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ে আরিফ ইকবাল ভোকাবুলারি কম্পিটিশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব বক্তব্য রাখেন।
গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মামুনুর রশিদ।
দক্ষিণ ভাগ ১নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ ও মাইজ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি ময়নুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম রিপন, আচিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী, দক্ষিণ ভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সহ-সভাপতি ও সমাজ সেবক ফাতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা তমিজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচাসেবক লীগের নেতা মহমুদুর রহমান স্বপন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আজগর পাপলু, গোলাপগঞ্জউপজেলা আওয়ামী লীগ নেতা এহতেশামুল ইসলাম চৌধুরী, ফরাস আহমদ প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066