সিলেট আলাপ ডেস্ক :সিলেটে উত্তম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সিলেট মহানগরের বিমানবন্দর থানা এলাকার ফাজিল চিশত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম জালালবাদ থানার করেরপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার বিকেলে ফাজিল চিশত এলাকার ফুটপাতে লাশ পড়ে আছে দেখে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066