ডেক্স রিপোর্ট : আজ (১০ সেপ্টেম্বর) রবিবার সকালে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়ন এর বীরমঙল হাওর মাটিকাপা গ্রামে ইসমাইল আলীর ছেলে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে সাত ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়ে।
বিষয়টি অবগত হওয়ার পর সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর নির্দেশনায় তাৎক্ষনিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বন বিভাগের পক্ষে জনাব মোঃ আব্দুল মালেক অজগর সাপটি গ্রহন করেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066