সিলেট আলাপ ডেস্ক:প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের ভাতা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ কথা জানান।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
ফরিদ আহাম্মদ বলেন, গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি দেওয়া হবে না। তবে প্রাথমিকে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066