
ডেক্স রিপোর্ট : সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মালম্বী ভাইবোনদের উদ্দেশ্যে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট জেলার সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শ্রীকৃষ্ণের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। শুভেচ্ছা বার্তার পাশাপাশি এদিনটি উপলক্ষে পুলিশ সুপারের পক্ষ থেকে সকল থানা এলাকায় বিশেষ উপহার প্রদান করা হয়।
তিনি বলেন প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ছিল একটি ভ্রাতৃত্বপূর্ণ ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা।তিনি প্রেম ও অনুগ্রহের ক্ষমতা দিয়ে সমাজে সকল প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করেছেন।
পূণ্যভূমি সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির যে চমৎকার মেলবন্ধন রয়েছে তা যেন আপনাদের জীবনে শ্রীকৃষ্ণের জীবনাদর্শেরই প্রতিফলন।
সাম্প্রদায়িক সম্প্রীতির এ বন্ধন আরও দৃঢ় হোক জন্মাষ্টমীতে এই প্রত্যাশা রইলো।
জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066