সিলেট আলাপ ডেস্ক :হাসপাতাল থেকে বলা হচ্ছে, সোনিয়া কিছুদিন ধরে তার বুকের সংক্রমণজনিত সমস্যার কথা বলে আসছিলেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী ও উত্তর প্রদেশের রায় বারেলির সাংসদ সোনিয়া কাশ্মীরের শ্রীনগর থেকে আসার পর কদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
তবে বার্তা সংস্থা এএনআই বলছে, সোনিয়া গান্ধী হালকা জ্বরের লক্ষণ নিয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সূত্র।
সোনিয়াকে সবশেষ মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে দেখা গিয়েছিল।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066