সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। তাদের একজন সিএনজিচালিত অটোরিকশা চালক জালাল মিয়া ও যাত্রী ফরিদ মিয়া।
আজ শুক্রবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিকে আসা একটা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ফরিদ মিয়া মারা যান।
আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক জালাল মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথে তিনিও মারা যান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066