সিলেটের আলাপ ডেস্ক :হঠাৎ নায়ক মাহফুজ ও ছবির পরিচালক চয়নিকা চৌধুরী নিয়ে চট্টগ্রাম ঘুরে গেলেন নায়িকা বুবলি। গীতিকার আসিফ ইকবালসহ ৬ সদস্য ছিলেন এই টিমে। তারা চট্টগ্রামের সিনেমা হল পরিদর্শন ও দর্শকদের সাথে মতবিনিময় করেন।
চট্টগ্রামের পর বুবলীসহ পুরো টিম দু’একদিনের মধ্যে সিলেটে আসার কথা।
চট্টগ্রাম ট্যুরে গেলে এয়ারপোর্টে স্বাগত জানান প্রহেলিকা সিনেমার প্রযোজক গীতিকার কবি জামাল হোসেন ও প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিক পরিবার। এসময় উপস্থিত ছিলেন রঙ্গন মিউজিকের কবি শাওন পান্থ, শিল্পী সুবর্না রহমান, লায়ন সামিদুল হক, মডেল গুঞ্জন প্রমুখ।
আগ্রাবাদে হোটেল এমব্রশিয়ায় প্রহেলিকা টিমের সম্মানে আয়োজিত লাঞ্চ পার্টিতে মিডিয়া ব্যক্তিত্ব নাসরিন ইসলাম, দ্রুততম নারী রেহানা পারভিন প্রমুখ অংশগ্রহণ করেন।
টিমটি চট্টগ্রাম সিলভার স্ক্রিনে দুটো শোতে দর্শকদের সাথে মত বিনিময় করেন।প্রহেলিকার টিমের সাক্ষাৎকার নেন চট্টগ্রামের প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়াও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে চলচ্চিত্রের বর্তমান অবস্থান নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিটিভি পিএম রোমানা শারমিন শাওন।
চট্টগ্রামের পর পরই টিমটি সিলেট ট্যুরে যাবে বলে জানান প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066