সিলেট আলাপ ডেস্ক :কে কখন কার প্রেমে পড়ে যান সে কথা বলতে পারেন না কেউই। বিবাহিত হোক কিংবা অবিবাহিত, বয়সভেদে এক সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়ান অনেকেই। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কেবল বিবাহিতদের জন্য তৈরি করা একটি বিদেশি ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ী, শারীরিক সম্পর্ক নিয়ে খুশি নন, এমন বিবাহিতরাই বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়ায় জড়ান।
একটি রিপোর্টে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ বিবাহিতরা যারা পরকীয়ায় জড়িয়েছেন তারা কারণ হিসাবে যৌনতাকেই প্রাধান্য দিয়েছেন। সমীক্ষা অনুযায়ী, ২৬ শতাংশ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই পরকীয়ায় জড়িয়েছেন আর ১৫ শতাংশ ওপেন রিলেশনশিপের কথা স্বীকার করেছেন, অর্থাৎ সঙ্গীকে জানিয়েই তারা অন্য সম্পর্কে রয়েছেন।
পরকীয়া করছেন এমন মানুষদের মধ্যে ৩৩ শতাংশই অন্য সঙ্গীর সঙ্গে থাকার সময় অফিসের কাজে আটকে থাকার অজুহাত দেন। ২৮ শতাংশ বলেন তারা বন্ধুবান্ধবদের সঙ্গে রয়েছেন, ২৩ শতাংশ বলেন তারা অফিসের কোনো পার্টিতে রয়েছেন।
এছাড়া কেউ বলেন, তারা অফিসের ট্রিপে রয়েছেন কেউ আবার নিজের সঙ্গে সময় কাটানোর কথা বলেন। অস্ট্রেলিয়াবাসীদের মধ্যে করা এই সমীক্ষায় জানা গেছে, পরকীয়ায় যারা জড়িয়েছেন, তাদের মধ্যে ৩৯ শতাংশ বলেছেন যে, তারা তাদের বিবাহিত সম্পর্কে বেশ খুশিই আছেন।
কোন পেশার লোকজন বেশি পরকীয়ায় জড়িয়েছেন, সেই নিয়েও রিপোর্ট করা হয়েছে। ডেটিং সাইটের সেই সমীক্ষা অনুযায়ী, নারীদের মধ্যে শিক্ষিকা, নার্স, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়ান। ছেলেদের মধ্যে ইঞ্জিনিয়ার, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন। সূত্র: আনন্দবাজার
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আনহার

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066