কোম্পানীগঞ্জ সংবাদদাতা :কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কনফারেন্স হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা প্রকৌশলী আসিফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, ও ঐতিহ্যের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসকও উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আনহার

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066