
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নৌপথে চোরাচালান ও চাঁদাবাজি বন্ধে এবং নদীতে নৌ পুলিশের টহল বৃদ্ধির জন্য একটি দ্রুতগতির স্পীডবোট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নৌ পুলিশের পুলিশ সুপার সম্পা ইয়াসমিন সুরমা নদীর টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে দ্রুত গতির স্পিডবোট হস্তান্তর করেন। এসময় পুলিশ সুপার সম্পা ইয়াসমিন বলেন, সুনামগঞ্জে নৌ পুলিশের টুকেরবাজার, লালপুর,সানবাড়ি,ছাতক ও শ্যামারচর এলাকায় ৫ টি নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে। পর্যায় ক্রমে সব গুলো ফাড়িতে দ্রুতগামী স্পিডবোট দেয়া হবে। এতে জেলার দূর্গম হাওর এলাকা ও ছোট বড় ২৭ টি নদীতে নৌ পুলিশের টহল কার্যক্রম আরও গতিশীল হবে। গেল ৬ মাসে নৌ পুলিশের সদস্যরা সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে। এছাড়া অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করে। সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা তাই এখানে নৌ পথে চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পণ্য পরিবহন করে। দ্রুতগতির স্পিড বোট প্রদান করায় এখন কম সময়ে নৌ পথের চাঁদাবাজী ও চোরাকারবারিদের বিরুদ্ধে দ্রুত একশনে যাবে নৌ পুলিশ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066