গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কৈলাশ ইলেকট্রনিক্স বিডি এবং হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্র এর উদ্যোগে দিনব্যাপী ২য় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট)সকালে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রে কৈলাশ শাহনুর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান সুন্নতুল হকের সভাপতিত্ব্রে দ্বিতীয় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৈলাশ ইলেকট্রনিক বিডি ও হাওয়া বেগম এতিমখানার সিইও প্রিন্স আঃ মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আল আমীন, শালিসী ব্যক্তিত্ব আব্দুল খালিক, মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন প্রমুখ।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্ষ রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আল আমিন এর নেতৃত্বে একদল চিকিৎসক দিনব্যাপী চক্ষু শিবিরে কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৪ শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের মধ্যে ফ্রি ঔষধও বিতরণ করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066