জকিগঞ্জ সংবাদদাতা :সিলেট জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দুরের জকিগঞ্জ উপজেলা হাসপাতালটি দুই বছর পূর্বে ৫১ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় কার্যক্রম এখনো চালু হয়নি। পদ থাকলেও নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসকও। ৩ জন চিকিৎসক এ হাসপাতালে কাগজপত্রে থাকলেও জেলা শহরে অবস্থান করছেন।
ফলে জনদুর্ভোগ চরমে পৌছেছে। জকিগঞ্জে রহিমপুর সেচ প্রকল্পসহ কোন সেচ প্রকল্প চালু না হওয়ায় ব্যহত হচ্ছে কৃষি উৎপাদন। কৃষি উৎপাদনের নানামূখী সমস্যা ও সম্ভাবনা, গতবারের বন্যায় বিধ্বস্থ গ্রামীণ রাস্তার উন্নয়ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় দুরবস্থা, জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালুর দাবীসহ বিভিন্ন সমস্যার কথা তুলেন ধরেন স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান-এর জকিগঞ্জে প্রথম আগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করে বলেন, জনগণকে নিয়েই প্রশাসন কাজ করছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতাও কামনা করেন সিলেটের জেলা প্রশাসক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, কৃষি কর্মকর্তা শেখ মো. ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ টাউন ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, উপজেলা,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমূখ।
সভায় জেলা পরিষদের সদস্য ইফজাল চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, আফতাব আহমদ, মঈন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সদস্য শিমুল চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোর্শেদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066