সিলেটের আলাপ ডেস্ক :দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ ‘অপরাজিতা’ নামের এক রোবট সংবাদ পাঠ করে।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করে ‘অপরাজিতা’। দেশের ইতিহাসে ‘অপরাজিতা’ই প্রথম কৃত্রিম সংবাদ পাঠক। বুলেটিনে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।
সম্প্রতি বিভিন্ন দেশে এআইকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের এআই রোবটকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই রোবটকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল ‘লিসা’।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066