সিলেট আলাপ ডেস্ক :ভারত আমেরিকাকে কিছু বললে তাদের স্বার্থে বলেছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে এ মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের ব্যাপারে ভারত কোনো নির্দিষ্ট দলের কথা উল্লেখ করেনি।
ক্ষমতায় আসতে নিষেধাজ্ঞা আর ভিসানীতির চিন্তায় ফখরুলের ঘুম হারাম উল্লেখ করে তিনি বলেন, রিমোট কন্ট্রোলের নেতৃত্বে কোনো ১ দফা বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, নির্বাচনের ব্যাপারটা ভারত বা কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে কাউকে ক্ষমতাচ্যুত করবে এ নিয়ে আমার মনে হয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের এ মন্তব্য করা অশোভন।
সেতুমন্ত্রী বলেন, যারা ভারতের হস্তক্ষেপ বলেন, তাহলে ৭১ সালে কী হয়েছিল। তারা এগিয়ে এসেছিল, তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের লোকজনকে, স্বরণার্থীকে আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে সেটা কী অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ নয়।
আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ২০ বছরের দণ্ডিত আসামি। তিনি কাপুরুষোচিত রাজনীতি করছেন, তাই তার নেতৃত্বে কোনো আন্দোলনে সফল হবে না।
ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনায় আসবে।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করে না, সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066