সিলেট আলাপ ডেস্ক :সারা দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৩ ব্যাচের বই বিতরণ উৎসব ও ওরিয়েন্টেশন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
বাউবি'র নির্দেশনা অনুযায়ী সিলেট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রের মোট ১৭ টি স্টাডি সেন্টারে সকাল ৯ টায় বই বিতরণ উৎসব ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সিলেট আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. খালেকুজ্জামান খান, উপ-পরিচালক (হিসাব) মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্যা, সহকারী পরিচালক সপন কুমার দাস, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, প্রগতি উচ্চবিদ্যালয় ও সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের স্টাডি সেন্টারে বই বিতরণ উৎসব ও ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066