মুফিজুর রহমান নাহিদ :বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য পুণরায় মনোনীত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেখানকার ব্যবসায়ী শামসুজ্জামান বাহার।
আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটি সম্প্রতি অনুমোদন দেয়া হয়। কমিটিতে পুণরায় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত শামসুজ্জামান বাহারকে সদস্য মনোনীত করা হয়।
প্রসজ্ঞত যে, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কানাইঘাটের বাসিন্দা শামসুজ্জামান বাহার দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে রয়েছেন। তিনি সেখানকার বাঙালি কমিউনিটির একজন সফল ব্যবসায়ী এবং আওয়ামীলীগের যুক্তরাজ্য শাখার রাজনীতির সাথে জড়িত।
এছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সেখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তার পিতা মরহুম আলহাজ¦ এম.এ রকিব কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।
এদিকে শামসুজ্জামান বাহার পুণরায় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066