সিলেট আলাপ ডেস্ক :চাইলে ঘরে প্রিয়জনের জন্য নিজেই তৈরি করতে পারেন, দারুণ মজার এই খাবারগুলো। যেমন ডোনাট, এটি পছন্দ করে না, এমন শিশু থেকে বুড়ো খুঁজে পাওয়া কঠিন।
এবার থেকে ঘরেই তৈরি করুন ইমামি, টেস্টি দেখতেও সুন্দর ডোনাট। সহজে তৈরি করতে জেনে নিন পারফেক্ট রেসিপি
উপকরণ
ময়দা- ২ কাপ, ইস্ট- ১ চা চামচ, লবণ- সামান্য, ডিম -১টি, চিনি -১২ কাপ, দুধ -১২ কাপ, মাখন গলানো- ১৩ কাপ, তেল ভাজার জন্য- পরিমাণমতো।
সাজানোর জন্য গলানো চকলেট- ১ কাপ ও সুইট বল- ১ প্যাকেট, আইসিং সুগার আধা কাপ।
যেভাবে করবেন
প্রথমে হালকা গরম দুধ নিয়ে এতে ইস্ট, লবণ আর চিনি দিয়ে মিশিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। আরেকটি বড় বোলে ময়দা আর মাখন দিয়ে ভালো করে মেখে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে এতে ডিমটা ভেঙে দিয়ে এর ওপর ইস্টের মিশ্রণটুকু ঢেলে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন।
এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিতে হবে এক ঘণ্টা। ওভেন গরম করে নিয়ে বন্ধ করে সেখানে রেখে দিতে পারেন। ডো ফুলে উঠলে এটাকে বের করে কিছুক্ষণ মেখে নিন। এরপর আধা ইঞ্চি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। এবার ডোনাটের আকারে কেটে নিয়ে সবগুলোকে একটা সুতি কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।
ডুবো তেলে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ডোনাটগুলো বাদামি করে ভেজে নিন। কিচেন টিস্যু দিয়ে বাড়তি তেলটা শুষে নিলে গলানো চকলেটে ডুবিয়ে ওপরে সুইট বল দিয়ে বা আইসিং সুগারে গড়িয়ে পরিবেশন করুন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066